আইফোনের পরবর্তী সব মডেলের ডিসপ্লেতে লো টেম্পারেচার পলিক্রিস্টালিন অক্সাইড (এলটিপিও) প্যানেল ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। এসব ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। আইফোন ১৩ সিরিজে এ রিফ্রেশ রেট ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।এতে প্রসেসর বা গ্রাফিক্সের আলাদা কোনো কাজ করার প্রয়োজন হয় না। সেই সঙ্গে ফোনের ব্যাটারিতেও আলাদা কোনো চাপ পড়বে না।এলটিপিও ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা হলে এর টাচ রেসপন্স আরো উন্নত হবে। বিশেষ করে গেমাররা গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন। অ্যাপলে নতুন প্রযুক্তির ডিসপ্লে সরবরাহ করবে এলজি। এরই মধ্যে এ ডিসপ্লে উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অ্যাভাকোর সঙ্গে আলোচনাও করেছে প্রতিষ্ঠানটি। তবে ডিসপ্লে উৎপাদনে এলজির যে প্রস্তুতি চলছে, তাতে সংশ্লিষ্টরা ধারণা করছে শিগগিরই সিদ্ধান্ত চলে আসবে।


0 Comments