রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ বিদ্রোহীগোষ্ঠী তালেবান দখলের পর পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আর ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপন করেছেন। সেখান থেকেই নিজেকে দেশের ‘বৈধ এবং সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন তিনি।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি এ ঘোষণা দেন।  টুইটার বার্তায় আমরুল্লাহ সালেহ বলেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী- প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন অথবা মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে আমি দেশের ভেতরে আছি এবং আমিই দেশের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন এবং সহায়তা পেতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
বিদ্রোহীগোষ্ঠী তালেবানের কাবুল দখলের সময় ওমানে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি।নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর দেশ ছাড়ার গুঞ্জন উঠে। কিন্তু এক টুইট বার্তায় আত্মগোপনে থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। তালিবানকে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সালেহ বলেন, কখনোই তালেবানের কাছে মাথানত করব না