অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে আইনত এখনও বৈধ। তবে গত বছরের শেষ সময় থেকেই তারা একসঙ্গে থাকছেন না। রোশন সিং-র সঙ্গে যে ঘর করতে চান না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন। আর তার কিছুদিন পর থেকেই সামনে এসেছে অভিনেত্রীর নতুন প্রেমের খবর। এবার শ্রাবন্তীর সঙ্গে নাম জড়িয়েছে কলকাতার এক নামী ব্যবসায়ীর। তার নাম অভিরূপ নাগ।তার মাঝেই ভাইরাল হল একটি ছবি। যেখানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে অভিরূপের সঙ্গে চুটিয়ে পার্টি করতে।
দেখা গেছে, ঘনিষ্ঠদের সঙ্গে পয়লা বৈশাখ পালন করেছিলেন শ্রাবন্তী এবং তার ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। আর অভিনেত্রীর পরনে চোখে পড়ল বেইজ রঙের পোশাক। খোলা চুলে সেই ঘরোয়া পার্টিতে বেশ খোশ মেজাজেই দেখা মিলল তার।



0 Comments