নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর দউবা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি তাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।এ নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন ৭৫ বছর বয়সী শের বাহাদুর। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী হন। নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, এই পদ পাকাপোক্ত করতে হলে তাকে আগামী ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবেদেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালের রাজনৈতিক দল কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির প্রধান কে পি শর্মা ওলির দল থেকে প্রায় দুই ডজনেরও বেশি এমপি নেপালি কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার মধ্যে দিয়ে এ অচলাবস্থার সূত্রপাত হয়।


0 Comments